বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে দেশীয় চোলাই মদসহ দুই বিক্রেতা আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৪৯৯ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে বিভিন্ন স্থানে ২০৪ লিটার চোলাইমদ পাচারকালে ২ বিক্রেতাকে আটক করেছে নৌ-পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, আজমিরীগঞ্জের কাকাইলছেও সাহানগর ঋষিপাড়া থেকে গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় ৫টি চটের বস্তায় ১৭ পুটলা অর্থাৎ ২০৪ লিটার চোলাইমদ নিয়ে সুনামগঞ্জের শাল্লার শ্রীহাইল গ্রামের উদ্দেশ্য ডিঙ্গি নৌকায় চড়ে রওয়ানা দেয় ২ বিক্রেতা। বিকাল পৌণে ৫ টায় আজমিরীগঞ্জের গাগানি হাওর সংলগ্ন কুশিয়ারার কালনী নদীর তীর এলাকায় পৌঁছে। এদিকে গোপনসূত্রে খবর পেয়ে কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আব্দুস সবুর ও এ,এস,আই মোঃ আওলাদ হোসেনের নেতৃত্বে একটি পুলিশের টিম চটের বস্তায় ভর্তি ২০৪ লিটার চুলাইমদ সহ ২ বিক্রেতাকে আটক করে আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসে। আটককৃতরা হল, কাকাইলছেও গোসাইপুর গ্রামের বাসিন্দা মোঃ খলিল মিয়ার পুত্র আক্তার হোসেন (১৯) ও একই গ্রামের মোঃ আলাই মিয়ার পুত্র মুজিবুর রহমান (২৬)। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com