বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে হামলায় ২ মহিলা আহত নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

  • আপডেট টাইম শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৪৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের কুর্শি গ্রামের লিটন মিয়ার বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলায় মহিলাসহ ২ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় লিটন মিয়ার স্ত্রী তাছলিমা ১২জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হচ্ছেন- বাছির মিয়া, আঃ হাই, আঃ হালিম, আঃ হাজি, জয়নাল মিয়া, জামাল মিয়া, দিলু মিয়া, মান্না মিয়া, মুন্না মিয়া, ইব্রাহিম মিয়া, সেম্পুল মিয়া ও আশরাফুল বেগম।
অভিযোগে বলা হয়, বিবাদীদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ২৯ ডিসেম্বর বিকেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লিটন মিয়ার ঘরের সামনে এতে গালমন্দ করে। এ সময় তাছলিমা বেগম বাধা দিলে তাকে বেধরক মারধর করা হয়।
গর্ভবতী তাছলিমার তল পেটে লাথি দিলে প্রচন্ড ব্যাথা অনুুভুত হয়। এ সময় তার চিৎকারে সাফারুন বেগম নামে এক মহিলা এগিয়ে আসলে তাকেও মারধর ও শ্লীলতাহানি করা হয়। তারা সুর চিৎকার শুরু করলে হামলাকারীরা ঘরের শো-কেইস ভেঙ্গে নদগ ২০ হাজার টাকা ও ২ভড়ি ওজনের স্বর্ণালংকার নিয়ে চলে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com