শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন ॥ ১ ব্যক্তির কারাদন্ড

  • আপডেট টাইম রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৬০ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে অবৈধ পন্থায় এক্সেভেটরের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ইন্দ্রজিৎ দাস (৪০) নামে এক ব্যক্তিকে ১ মাস বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের ভ্রাম্যমাণ আদালত। দ-িত ব্যক্তি উপজেলার বদলপুর ইউনিয়নের বদলপুর গ্রামের সুরেশ দাসের পুত্র। গত শুক্রবার রাত সাড়ে ১২ টায় বদলপুর ইউনিয়নের বদলপুর-ঝিলুয়া রাস্তায় অভিযান চালিয়ে ইন্দ্রজিৎ আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উত্তমকুমার দাস। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন রাতের আঁধারে আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর, শিবপাশা, জলসুখা ও কাকাইলছেও ইউনিয়নের বিভিন্ন স্থানে এক্সেভেটর মেশিনদ্বারা সরকারি অনুমতি ছাড়াই অবৈধ পন্থায় মাটি উত্তোলন করে আসছে এলাকার একাধিক অসাধু চক্র। এরই প্রেক্ষিতে শুক্রবার গভীর রাতে বদলপুর-ঝিলুয়া রাস্তার পাশে মাটি উত্তোলন করার সময় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তাকে হাতে নাতে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদ- প্রদান করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অমান্য করে রাতের আঁধারে মাটি উত্তোলন করায় ইন্দ্রজিৎ দাসকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com