বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মুক্তিযোদ্ধা ভাতার জন্য মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে হবিগঞ্জে মামলা

  • আপডেট টাইম রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে এই প্রথম মুক্তিযোদ্ধা ভাতার জন্য মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিবকে আসামি করে আদালতে মামলা করেছেন। বিচারক মামলাটি আমলে নিয়ে আসামিগণকে স্ব-শরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। গত ১৭ ডিসেম্বর সদর উপজেলার গোপায়া ইউনিয়নের মুক্তিযোদ্ধার নাতি সুজা উদ্দিন বাদি হয়ে হবিগঞ্জের সিনিয়র সহকারি জজ আদালতে এ মামলা করেন। মামলা নং-১৬৯/২০। মামলার বিবরণে জানা যায়, তার দাদা বীর মুক্তিযোদ্ধা জিতু মিয়া মুক্তিযুদ্ধে শহীদ হন। এরপর থেকে তাদের পিতা আবুল কালাম আজাদ ও চাচা বাবুল মিয়া মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণ করে আসছিলেন। কিন্তু আবুল কালাম মারা যাবার পর তার ছেলে সুজা মিয়া, সামছু উদ্দিন, আব্দুল আহাদকে মুক্তিযোদ্ধা ভাতা না দিয়ে চাচা বাবুল মিয়া ও তার ওয়ারিশান এককভাবে ভাতা উত্তোলন করে ভোগ করছেন। এ বিষয়ে তারা বারবার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরকে লিখিতভাবে অবগত করলেও এর কোনো প্রতিকার পাননি। নিরূপায় হয়ে অবশেষে তারা আদালতের দ্বারস্থ হন। মামলায় আসামি করা হয় সদর উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা অফিসার, ম্যানেজার সোনালী ব্যাংক হবিগঞ্জ শাখা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com