রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ চুনারুঘাট শাখার সম্মেলন অনুষ্টিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৫১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ, চুনারুঘাট উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর ২০২০ইং তারিখ বিকাল ২ ঘটিকার সময় চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সম্মেলনে উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ৩১ সদস্য বিশিষ্ট চুনারুঘাট উপজেলা কমিটি গঠন করা হয়। চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মোঃ আসাদুজ্জামান খাঁন সভাপতি, চাটপাড়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার মহিউদ্দিন মাহিন সাধারণ সম্পাদক ও গাজীপুর রহমানিয়া দাখিল মাদ্রাসার অতুল কুমার সিংহ কে সাংগঠনিক সম্পাদক পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করায়। সংগঠনের নেতৃবৃন্দ মোঃ হুসেন আহাম্মদ, মিহির দেব নাথ, মাওঃ মুখলেছুর রহমান, নিরোধ কুমার সিংহ, রাধা ভল্লব শ^র্মা, আব্দুল খালেক, আক্তার হোসেন, এনামুল হক সোহাগ, সুমন মাহমুদ, পরশ নায়েক, আনোয়ার হোসেন, হালিমা বেগম বক্তব্য রাখেন। উপস্থিত বক্তারা বলেন ৩য় শ্রেণি কর্মচারীদের নূন্যতম বেতন গ্রেড-১০, পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত চাকুরীবিধি ২০১২ দ্রুত বাস্তবায়ন করা, প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটিতে অন্তর্ভূক্ত করাসহ ৯ দফা দাবী তুলে ধরেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com