বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুর পৌরসভায় মেয়র ৪ কাউন্সিলর-৩৮ ও মহিলা কাউন্সিলর ৭ জনের মনোনয়ন পত্র দাখিল

  • আপডেট টাইম সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৪৭০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের ৩ ও বিএনপির ১ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়া ৩৮ জন কাউন্সিল ও ৭ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটানিং অফিসার মোহাম্মদ মনিরুউজ্জামান জানান, গতকাল রবিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত মেয়র পদে বিএনপি মনোনীত হাবিবুর রহমান, আওয়ামীলীগ মনোনীত শ্রীধাম দাস গুপ্ত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ মুসলিম ও আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী পংকজ কুমার সাহা মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ ছাড়া ১নং ওয়ার্ডে সাধারণ ৩জন, ২নং ওয়ার্ডে ৪ জন, ৩নং ওয়ার্ডে ৬ জন, ৪নং ওয়ার্ডে ৩ জন, ৫নং ওয়ার্ডে ৬জন ৬নং ওয়ার্ডে ৩জন, ৭নং ওয়ার্ডে ৬ জন, ৮নং ওয়ার্ডে ২ জন, ৯নং ওয়ার্ডে ৫ জন। ১নং সংরক্ষিত ওয়ার্ডে ৩ জন, ২নং সংরক্ষিত ওয়ার্ডে ২ জন, ৩নং সংরক্ষিত ওয়ার্ডে বর্তমান ২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বর্তমান মেয়র অসুস্থ্যজনিত কারনে নির্বাচনে অংশ গ্রহন করেননি। পৌরসভায় মোট ভোটার ১৫৯৮৭ জন এর মধ্যে পুরুষ ৮১০৭ জন মহিলা ৭৮৮০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com