মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শহরে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৪৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সরকারি বৃন্দাবন কলেজ সংলগ্ন মি. বার্গার দোকানে এক কলেজ ছাত্রকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে একদল দুর্বৃত্ত। স্থানীয় লোকজন ওই ছাত্রকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন। গত বৃহস্পতিবার বিকালে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ১৯জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে। সিসিটিভিতে টিবিতে হামলাকারী দুবর্ৃৃত্তদের ছবি ধারণ করা হয়েছে।
আহত মারুফ হাসান রাফি (২০) হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের অনার্স (বিজ্ঞান) প্রথম বর্ষের ছাত্র। সে শহরের নাতিরাবাদ এলাকার সুহেল মিয়ার ছেলে। পড়াশোনার পাশাপশি তাদের ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করে। তবে কি কারণে তাকে কুপিয়ে জখম করা হয়েছে সে বিষয়ে কিছুই জানে না ওই কলেজ ছাত্র।
সিসি টিভিতে দেখা যায়, প্রথমে দুটি যুবক মি. বার্গারে প্রবেশ করে। কিছুক্ষণ পর আরও কয়েকজন যুবক অস্ত্র হাতে ওই প্রতিষ্ঠানের সামনে এসে দাড়ায়। এক পর্যায়ে সবাই অস্ত্র নিয়ে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর দৌড়ে বের হয়ে যায়। এ ঘটনায় কলেজছাত্রের বাবা সুহেল মিয়া বাদি হয়ে সুলতান মাহমুদপুর এলাকার শাকিল আহমেদ, বড় বহুলা গ্রামের রুহেলসহ ১৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com