শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে ইংল্যান্ড প্রবাসী তরুন সমাজসেবক ইমরান চৌধুরীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৪৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট যুবসংগঠক ও শিক্ষানুরাগী, ব্রিটিশ বাংলাদেশি নাগরিক তরুন সমাজ সেবক মোফাজ্জল চৌধুরী ইমরান এর নিজস্ব অর্থায়নে হেল্প ট্রাস্ট সংগঠনের মাধ্যমে নবীগঞ্জ সদর ইউনিয়নের ঘোণাপাড়া সহ আশপাশের কয়েকটি গ্রামের দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে অনুষ্ঠানে ইমরান এর বাবা মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও দুলাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ এর ৯নং বাউসা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জুনেদ হোসেন চৌধুরী। এলাকার বিশিষ্ট মুরুব্বি ও ব্যাক্তিগণের উপস্থিতিতে ১৫০টি কম্বল বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে হেল্প ট্রাস্ট এর মাধ্যমে ইমরান শীতবস্ত্র বিতরণ করে আসছেন। তখন থেকেই ইমরান বলে আসছেন যে সমাজের বিত্তবানদের বিভিন্নভাবে মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করার জন্য মাঝে মধ্যে প্রচারণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com