বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে লাশ হলেন মা

  • আপডেট টাইম বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে সবজান বিবি (৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ হারান তিনি। তবে এ ঘটনায় এখনও কোন মামলা দায়ের করা হয়নি। রোববার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সবজান বিবি উপজেলা সদরের জাতুকর্ণপাড়ায় নিজের বাড়ি থেকে রোববার সকাল ১০টায় কালিদাশটেক গ্রামে তার মেয়ে ছফিনা বেগমের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বিকেলে তার জামাতা লুৎফুর রহমানের সঙ্গে একই গ্রামের আবু তাহের ও তার পাঁচ ভাইয়ের ঝগড়া হয়। এ সময় সবজান বিবি বাড়ির উঠানে ছিলেন। তখন আবু তাহের ওই নারীর মাথায় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় সেখানে তার মৃত্যু হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা মোঃ এমরান হোসেন জানান, শিশুদের ঝগড়া নিয়ে গ্রামের দুই পরিবারের মধ্যে সংর্ঘষ হয়। সংর্ঘষ চলাকালে বেড়াতে যাওয়া সবজান বিবির মাথায় আঘাত লাগলে তিনি মারা যান। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় এখনও মামলা দায়ের করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com