বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলা ও উপজেলা প্রশাসনের ৩য় শ্রেণীর কর্মচারীদের ১ঘন্টা কর্মবিরতি পালন

  • আপডেট টাইম সোমবার, ২ জুন, ২০১৪
  • ৪৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয় ও ৮টি উপজেলা কার্যালয়ের সকল ৩য় শ্রেণীর কর্মচারীগণ ১ঘন্টা কর্মবিরতি পালন করেছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্বেও ৩য় শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণ না হওয়ায় এই কর্মসূচি পালন করা হয়।
গতকাল সকাল ১০টায় অফিসে হাজিরা দিয়ে সকল কর্মচারী মিলে জেলা প্রশাসকরে কার্যালয়ের চতুর্দিকে মিছিল করে। পরে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন, মো. আব্দুল কাদের, মো. আব্দুস সামাদ, মো. নজির হোসেন, মো. নূর মিয়া, মো. সামছুল হক, বনশ্রী চৌধুরী, মো. উস্তার মিয়া প্রমূখ। দাবী আদায়ের জন্য আগামী ১৫ জুন পর্যন্ত তারা বিভিন্ন কর্মসূচি পালন করবে। পরে ২১ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে এবং পরবর্তি কর্মসূচি ঘোষণা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com