সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

জালালাবাদ গ্যাসের কর্মচারীর হাতে ঠিকাদার লাঞ্ছিত

  • আপডেট টাইম সোমবার, ২ জুন, ২০১৪
  • ৫৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জালালাবাদ গ্যাস অফিসের কর্মচারী কর্তৃক এক ঠিকাদার লাঞ্ছিত হয়েছেন। এ ব্যাপারে ব্যবস্থাপনা পরিচালক, জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিঃ, সিলেট বরাবরে আইয়ুব আলী ও তুরাব আলীর বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, হবিগঞ্জ জালালাবাদ গ্যাস অফিসের কর্মচারী আইয়ুব আলী ও তুরাব আলী তাদের শালা ও ছেলের নামে সুপারভাইজারশীপ এনে তারা নিজেরা বিভিন্ন জায়গায় ঠিকাদারী কাজ করছেন। গত ২২ মে তারিখে আইয়ুব আলী হবিগঞ্জ বৃন্দাবন কলেজের ল্যাবরেটরীতে নীতিমালার বাইরে গ্যাস সংযোগ নিতে চাইলে দক্ষিণাঞ্চলের বিতরণ বিভাগের জি.এম অনুমোদন দেননি। এতে আইয়ুব আলী ক্ষিপ্ত হয়ে জনৈক ঠিকাদারকে গালিগালাজ করেন ও শারিরিক নির্যাতন করতে মারমুখি হয়ে উঠেন এবং অফিসের ফাইলপত্র ছুড়ে ফেলেন। পরে অন্যান্য ঠিকাদাররা ঘটনা সামাল দেন। অভিযোগে উল্লেখ করা হয় কর্মচারী আইয়ুব আলী ও তুরাব আলীর কারণে প্রকৃত ঠিকাদাররা বঞ্চিত হচ্ছেন। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য ঠিকাদাররা দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com