শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলা সিএইচসিপি এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল স্থানীয় আমিরচাঁন কমপ্লেক্স স্কাইকুইনে অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুর রশিদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জে আর অসীম, সাংগঠনিক সম্পাদক মুনতাসির তালুকদার সোহাগ।
এ সময় সংগঠনের ৮ উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় সিএইচসিপি এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ আকরামুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কাজী হেলাল উদ্দিন, রুবেল আহমেদ। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার রাম প্রসাদ দাস। বক্তব্য রাখেন, উজ্জল কুমার চৌধুরী, বকুলচন্দ্র দেব, হাফিজুর রহমান, জসিম উদ্দিন, তাজুল ইসলাম, মোশারফ হোসাইন, সেলিম আহমেদ, ইকবাল হোসাইন, তাহমিনা আক্তার, সুমাইয়া আক্তার, আবসার মোল্লা, সুলতান আহমেদ, জয়ন্ত চক্রবর্তী, আজিজুর রহমান, আল এমরান খান, আলামিন ইমরান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com