শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নিউ লাইফ ফিজিওথেরাপীকে ১ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৪৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নিউ লাইফ ফিজিওথেরাপী এন্ড রিহেবিলিটেশন নামক সেন্টারে ডাক্তার পদবী না থাকা সত্ত্বেও ব্যবহার, ঘষামাজা মূল্যতালিকসহ অন্যান্য অভিযোগে প্রতিষ্ঠান মালিককে ১ল টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিব দাশ পুরকায়স্থ ও শামসুদ্দিন মোঃ রেজা।
এছাড়া জেলা শহরের রাজনগর এলাকায় রাস্তার উপর বালু ও পাথর রেখে যান চলাচলে বিঘœ সৃষ্টি করায় এক ব্যক্তিকে ২হাজার টাকা জরিমানা করা হয়। এসময় শহরে অবৈধ রেজিস্ট্রেশনবিহীন টমটম চালনা, মাস্ক পরিধান না করা, অতিরিক্ত যাত্রীবোঝাই করে অটোবাইকে আরোহণ এবং সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি না মানায় দুইটি মামলায় ১হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে শহরের ঘাটিয়াবাজারের বাধন ও প্রিয় ছিটঘরে কাপড় পরিমাপে মিটারস্কেল ব্যবহার না করায় মোট ৫০হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ ওমর ফারুক ও বিএসটিআই পরিদর্শক মোঃ মাসুদ রানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com