শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

সাংবাদিক নুরুল আমিনের উপর ২টি মামলা দায়ের

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০
  • ৪৬০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ দৈনিক মানবজমিন পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি ও হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার নুরুল আমিনের বিরুদ্ধে ২টি মামলা হয়েছে। গত রবিবার চুনারুঘাট থানা এবং গতকাল সোমবার হবিগঞ্জ কোর্টে মামলাটি দায়ের করেন জনৈক তাছলিমা আক্তার রুনু। মামলার বাদি রুনুর বাড়ি উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাও গ্রামে। তার স্বামীর নাম রাসেল মিয়া। থানার মামলায় রুনু বলেন, সাংবাদিক নুরুল আমিনের ভাই ছিদ্দিকুর রহমান রাজুর সাথে তার বিরোধ চলছে। নুরুল আমিন প্রভাবশালী হওয়ায় এলাকার মানুষ মুখ খুুলে কিছু বলার সাহস পায় না। অভিযোগ পাওয়ার পর চুনারুঘাট থানার দারোগা সামিউল ঘটনাস্থল পরিদর্শন করে মামলার কোন সত্যতা পাননি। এরপর গতকাল সোমবার হবিগঞ্জ কোর্টে রুনু আরো একটি মামলা দায়ের করেন। এ মামলায় তিনি প্রাণনাশের হুমকীর অভিযোগ আনেন নুরুল আমিনের বিরুদ্ধে। বিজ্ঞ আদালত প্রথমে মামলাটির তদন্তভার স্থানীয় চেয়ারম্যানের উপর ন্যস্ত করেন কিন্তু বিকালে সেই আদেশ পরিবর্তন করে মামলাটির তদন্তভার ডিবি পুলিশের কাছে ন্যস্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com