মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শহরতলীর বিভিন্ন স্থানে আজ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৫০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবার থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করবে পানি উন্নয়ন বোর্ড। গতকাল বুধবার এ বিষয়ে মাইকিং করে সতর্ক করা হয়েছে। এর আগে অবৈধ স্থাপনা সরাতে নোটিশ দেয়া হয়েছিল। এরপরও যারা অবৈধ স্থাপনা সরাননি তাদেরকে মাইকিং করে ফের সতর্ক করা হয়। গতকাল মাইকিংয়ের পরপরই অনেকেই তাদের অবৈধ স্থাপনাগুলো নিজ উদ্যোগে সরিয়ে নেন। গতকাল সরেজমিনে হবিগঞ্জ শহরতলীর তেঘরিয়া, মাছুলিয়া, শায়েস্তানগর, কাকিয়ারআব্দা, পূর্ব ভাদৈ, মশাজান গোদারাঘাটসহ বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দেখা যায়। প্রসঙ্গত, ইতোমধ্যেও কামড়াপুর ব্রীজ থেকে শায়েস্তানগর পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই পুনরায় এসব জায়গায় আবারও অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়। পানি উন্নয়ন বোর্ডের অফিস সূত্রে জানা গেছে, কামড়াপুর ব্রীজ থেকে শুরু করে মশাজান গোদারাঘাট পর্যন্ত খোয়াই নদীর দুই পাশে সকল অবৈধ স্থাপনা রয়েছে সবই উচ্ছেদ করা হবে। পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এ ব্যপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহানেওয়াজ তালুকদার জানান, ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সরানো হয়েছে অবৈধ স্থাপনা। এবারের অভিযানে কাউকেই ছাড় দেয়া হবে না এবং আজ থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশকে সাথে নিয়ে অভিযান চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com