মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

প্রতিষ্ঠাবার্ষিকী’র পথসভায় আলমগীর চৌধুরী ॥ নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ দেশের সর্ববৃহৎ সংগঠন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৪৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী বলেছেন, জাতির পিতার আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় যুবলীগ। চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ দেশের সর্ববৃহৎ সংগঠনে পরিণত হয়েছে। তিনি বলেন, হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম সংগঠনকে জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যায়েও সুসংগঠিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তি হিসেবে কাজ করছে হবিগঞ্জ যুবলীগ। এই ধারাকে অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা দলের ত্যাগী এবং নিবেদিত কর্মীদের সবসময় মূল্যায়ন করেন।
গতকাল বুধবার সকালে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবলীগ আয়োজিত র‌্যালি শেষে পথসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম। শুরুতেই হবিগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে চৌধুরীবাজার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগ সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও হবিগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ইশতিয়াক রাজ চৌধুরী, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ রনি প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, অপরাধীর পরিচয় অপরাধী। যুবলীগে চিহ্নিত সন্ত্রাসী, মাদকসেবী, চাঁদাবাজদের স্থান নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ মনির হাতেগড়া এই সংগঠন কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com