বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে জাঝজমকপূর্ণভাবে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৫০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে জাকজমকপূর্ণ ভাবে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় নবীগঞ্জ উপজেলা অডিটরিয়াম প্রাঙ্গণে কেক কাটার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নবীগঞ্জ পৌর শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। বর্ণাঢ্য র‌্যালীটি নবীগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়াম প্রাঙ্গণে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিমের সভাপতিতে ও সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ গুল আহমেদ কাজলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১, (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শানওয়াজ মিলাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাব্বী আহমেদ চৌধুরী মাক্কু, যুগ্ম আহবায়ক লোকমান আহমেদ খান, যুগ্ম আহবায়ক গোলাম রসূল চৌধুরী রাহেল, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ দুলাল চৌধুরী, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, সাবেক মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহিতুর রহমান রনি, উপজেলা যুবলীগ নেতা রুহেল আহমেদ, আব্দুল আজিজ, শেখ মুহাম্মদ ফারুক হোসাইন, নেছার আহমেদ জগলু, এখলাছুর রহমান খান, হোসাইন আহমেদ, ছালিক আহমেদ, তফজ্জুল হোসেন, তৈয়বুর রহমান, জুয়েল মিয়া, আল-আমিন, শাহ সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়ছল তালুকদার, ছাত্রলীগ নেতা শাকিল চৌধুরী, যুবলীগ নেতা মোঃ আলী হোসেন, জাহিদুর রহমান সহ উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ ও ১৩টি ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com