শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন লাইনচ্যুত বোতলে ভরে তেল নেয়ার হিড়িক

  • আপডেট টাইম রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৩৭০ বা পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারে শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে ট্রেনের তেল মাটিতে পরে যাচ্ছে। আর মাটিতে পড়ে যাওয়া তেল নিতে বোতল নিয়ে স্থানীয় জনতার ঢল নামে। গতকাল শনিবার সকাল প্রায় সাড়ে ১১ টার দিকে সিলেট আখাউড়া রেল সেকশনের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশনের অদূরে তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুতির ঘটনা ঘটে। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ৯৫১ ট্রেনের সাত বগি শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশনের অদূরে লাইনচ্যুত হয়ে বগি উল্টে যায়। ফলে তেল মাটিতে পড়তে থাকে। স্থানীয় লোকজন তা দেখে বোতলে ভরে ওই তেল সংগ্রহ করেন। শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কুলাউড়া থেকে হাইড্রোলিক টুল ভ্যান ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার কাজ শুরু হবে। লাইনচ্যুত তেলের ওয়াগান থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল পড়ে যাচ্ছে। স্থানীয় মানুষ এই তেল সংগ্রহ করছেন বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com