শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলা পরিষদের চেয়ারম্যান পদে শাহীন আহমেদ-এর প্রার্থীতা ঘোষণা

  • আপডেট টাইম রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৬০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী শাহীন আহমেদ। শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশের অন্যান্য জেলা পরিষদের তুলনায় হবিগঞ্জ এখনও অনেকটা পিছিয়ে আছে। তাই জেলা পরিষদ-কে আধুনিক জেলা হিসেবে গড়ে তুলতে ও জনগণের জীবন মান উন্নয়নে আমি কাজ করতে চাই। এছাড়াও তিনি আরো বলেন, আমি অতীতেও হবিগঞ্জবাসির সুখে দুঃখে পাশে ছিলাম আছি এবং থাকব। আমি আমার সারা জীবন হবিগঞ্জবাসির পাশে থেকেই সেবা করে যেতে চাই। এজন্য আমি হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে আগামী নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করছি। এসময় হবিগঞ্জে কর্মরত সকল সাংবাদিকদের সব ধরণের সহযোগীতার আশ্বাস দেন তিনি। মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ইসমাইল হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সৈয়দ এখলাছুর রহমান খোকন, একাত্তর টিভির হবিগঞ্জ প্রতিনিধি শাকিল চৌধুরী প্রমুখ। ব্যবসায়ী শাহীন আহমেদ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com