বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

  • আপডেট টাইম বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৫০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশাসহ ‘অবৈধ যানবাহন’ চলাচল বন্ধের দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার থেকে পূণরায় হবিগঞ্জে সব ধরণের পরিবহণ স্বাভাবিকভাবে চলাচল করবে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার সাথে পরিবহণ শ্রমিকদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পরিবহণ নেতাদের সকল দাবি মেনে নিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস প্রদান করলে পরিবহণ নেতারা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শুভ্র শঙ্ক রায় কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন- জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা আমাদের দাবিগুলো মেনে নিয়ে আশ্বস্ত করেছেন দ্রুত সকল বিষয় সমাধান করবেন। এর পরিপ্রেক্ষিতে আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছি।
এর আগে- হবিগঞ্জ জেলা মোটর মালিক গ্রুপের ডাকে মঙ্গলবার সকাল ছয়টা থেকে কর্মবিরতি শুরু হয়। বন্ধ থাকে স্থানীয় সব মোটরচালিত যানবাহন। পাশাপাশি ঢাকাগামী কিছু বাস চলাচলও বন্ধ ছিল। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে হবিগঞ্জ জেলা টেম্পু মালিক সমিতি, জেলা ট্রাক মালিক সমিতি, জেলা ট্রাক, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও ঢাকাগামী সব বাসের কর্তৃপক্ষ। এদিকে, যান চলাচল বন্ধ থাকার কারণে ব্যাপক দূর্ভোগের শিকার হতে হয় যাত্রীদের। বিশেষ করে সবচেয়ে বেশি দূর্ভোগে ছিলেন দুরপাল্লার যাত্রীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com