মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে ধর্ষণ বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৪২১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ সারা দেশের মতো মাধবপুরেও ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর সভায় একযোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘নিরাপদ নারী, নিরাপদ দেশ’ এ শ্লোগানকে সামনে রেখে জেলা পুলিশের আয়োজনে ওই সমাবেশ হয়। থানার পরির্দশক (তদন্ত) গোলাম দস্তগীর আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, মাধবপুর পৌর সভার কমিনিউটি পুলিশের সভাপতি মুক্তিযোদ্বা সুকোমল রায়। বিট অফিসার মোসলেহ উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন নারী নেত্রী ও পৌর কাউন্সিলর ইসরাত জাহান ডলি, শিক্ষিকা শাহেনা আক্তার, ইমাম মৌলানা আবুল কালাম আজাদ, কাউন্সিলর বাবুল হোসেন গৃহিনী স্বপ্না পাল, সমাজ সেবক হাবিবুর রহমান মানিক, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর ছাত্রী শেখ নাজিয়া বিনতে মোজাহিদ মীম, শেখ ইকরা। এছাড়াও সমাবেশে জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম,শিক্ষার্থী, গৃহিনী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তরা বলেন, ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে সবাইকে নারীদের প্রতি শ্রব্ধাশীল হতে হবে। এটা আইন দিয়ে বন্ধ করা যাবে না। সমাজের সব স্থানে মানুষকে সচেতন হয়ে রুখে দাড়াতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com