বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

অলিপুরে আইডিএলসি ফাইন্যান্স এর নিলামকৃত জমির মালিককে দখল হস্তান্তর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৪৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকা থেকে আইডিএলসি ফাইন্যান্স লিঃ-এর নিলামে ক্রয়কৃত সাড়ে ১৩ শতক জমি উদ্ধার করে জমির মালিক এন.এম ফজলে রাব্বী রাসেলের কাছে দখল হস্তান্তর করা হয়েছে। গতকাল ১৪ অক্টোবর জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজার নির্দেশে শায়েস্তাগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ মামুনের নেতৃত্বে পুলিশ এ জমি উদ্ধার করে মালিককে সমজিয়ে দেন।
উল্লেখ্য, ২০১৬ সালে ২৮ এপ্রিল শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবাই গ্রামের সৈয়দ ফুরকান আলী তার (দলিল নং ৭০৩১, মৌজা-অলিপুর, জে.এল নং ১০২, এস.এ ১৬৪, মিউটেশন/নামজারী খতিয়ান ৫৯৬, আর.এস,ডি,পি ১৮৮, জট নাম্বার ৮৪০, এস.এ খতিয়ান, ১৩৩, আর, এস ১৯২ দাগে) সাড়ে ১৩ শতক জমির দলিল আইডিএলসি ফাইন্যান্স লিঃ এর নিকট জামানত দিয়ে ঋণ গ্রহণ করেন। পরবর্তীতে ঋণ পরিশোধ না করায় ২০১৮ সনের ২৮ সেপ্টেম্বর দৈনিক সমকাল পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই সনের ১৯ নভেম্বর জমিটি নিলাম দেয়া হয়। সর্বোচ্চ দরদাতা হিসেবে বিবেচিত হন এন.এম ফজলে রাব্বী রাসেল। এরই প্রেক্ষিতে ২০১৮ সনের ১৮ ডিসেম্বর উক্ত জমি এন.এম ফজলে রাব্বী রাসেলের নামে দলিল করে দেন আইডিএলসি ফাইন্যান্স লিঃ। উক্ত জমিটি দখলমুক্ত করা ও প্রকৃত মালিককে হস্তান্তরের জন্য জেলা প্রশাসকের বরাবরে আবেদন করেন আইডিএলসি ফাইন্যান্স লিঃ। এর প্রেক্ষিতে গতকাল বুধবার সকাল ১১ টায় অভিযান চালিয়ে জমিটি উদ্ধার করে এন.এম ফজলে রাব্বী রাসেলের কাছে দখল হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com