শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

শায়েস্তানগর থেকে জুয়ারী আটকের ঘটনায় তদন্ত শুরু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৪৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর থেকে বিপুল পরিমাণ টাকাসহ জুয়াড়িদের আটকের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের অফিসে তদন্ত কাজ শুরু হয়। এর আগে ১৩ জুয়াড়িকে নোটিশ দিয়ে অফিসে আসার জন্য জানানো হয়। তারা হল, আব্দুর রহিম, আব্দুল মালেক, মেহের আলী, সুমন মিয়া, রুবেল মিয়া, সাইফুর রহমান, মেহেদি হাসান, পংকজ রায়, মামুন মিয়া, শিপন মিয়া, আওয়াল মিয়া-১, আওয়াল মিয়া-২, সফিক মিয়া। প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর গভীররাতে সদর থানার একদল পুলিশ শায়েস্তানগর এলাকার এক বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকাসহ তাদেরকে আটক করেন। কিন্তু মামলায় দেখানো হয় মাত্র ১৭ হাজার টাকা জব্দ করা হয়েছে। ডিএসবি, এনএসআই, ডিজিএফআইসহ গোয়েন্দা সংস্থা তদন্তের পর প্রতিবেদন দিলে পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গতকাল তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে তাদের স্বাক্ষি নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com