মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মোতাচ্ছিরুল ইসলামকে রায়পুর গ্রামবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৫৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিভাগে শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোতাচ্ছিরুল ইসলামকে রায়পুর গ্রামবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা ও বার সমাজ কল্যাণ যুব সংঘের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন রায়পুর গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ মকসুদ আলী। বার সমাজ কল্যাণ যুব সংঘের সহ শিক্ষা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন পরিচালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন, রায়পুর মুরুব্বি মোঃ সানু মিয়া, রায়পুর মুরুব্বি মোঃ মাসুক মিয়া, বার সমাজ কল্যাণ যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি মোঃ জিতু মিয়া, সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মাসুক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আরজু মিয়া বাচ্চু, আনোয়ার হোসেন সাজু মেম্বার ও মারুফ উদ্দিন কাউছার, সমবায় বিষয়ক সম্পাদক মোঃ দরছ মিয়া, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ জানু মিয়া, সহ-দপ্তর সম্পাদক মোঃ আশিক মিয়া, সদস্য মোঃ ছালেক মিয়া, মোঃ আলমগীর হোসেন, মোঃ বাচ্চু মিয়া, মোঃ আব্দুল কাইয়ূম, মোঃ তাজুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মোশাহিদ মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মোতাচ্ছিরুল ইসলাম বলেন, অবহেলিত জনপদ রায়পুর এর রাস্তাঘাট, শিক্ষাসহ সার্বিক উন্নয়নে তিনি কাজ করে যাবেন। রায়পুর গ্রামকে দাঙ্গামুক্ত, জুয়ামুক্ত, মাদকমুক্ত, ইভটিজিংমুক্ত রাখতে তিনি গ্রামবাসীর সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com