শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের ৪টি আসনেই বিএনপির নিরঙ্কুশ বিজয় নবীগঞ্জে ব্যালট ছিড়ে ফেলাসহ দুর্ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য প্রবাসী গোলাম রসুলকে কারাদন্ড হবিগঞ্জে ১৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত বানিয়াচংয়ে বিএনপি-খেলাফত মজলিস প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ॥ ১ জনের কারাদন্ড হবিগঞ্জ-৩ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী জিকে গউছকে জামায়াত প্রার্থীর অভিনন্দন আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ

নাগুড়া ধান গবেষনা ইনষ্টিটিউটকে কেন্দ্র করে কৃষি বিশ^বিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৫১৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে প্রস্তাবিত কৃষি বিশ^বিদ্যালয় স্থাপনের জন্য মানববন্ধন অনুষ্টিত হয়েছে। বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের এলাকাবাসীর ব্যানারে বানিয়াচং উপজেলার নাগুড়া নামক স্থানে আঞ্চলিক বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউটের সামনের হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে মানববন্ধনটি অনুষ্টিত হয়। গতকাল ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্টিত মানববন্ধনে উপজেলার সকল শ্রেনী পেশার মানুষজন উপস্থিত থেকে নাগরিক সমাজের দাবীকে সমর্থন জানিয়েছেন। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হাবিবুর রহমান চৌধুরীর পরিচালনায় এবং আওয়ামীলীগ নেতা নানু মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, হাসিনা আক্তার, শচীন্দ্র কলেজের প্রভাষক লতিফ হোসেন, শিক্ষক আব্দুল ওয়াহিদ চৌধুরী, সামরুল ইসলাম, কাজী আমিন, সালেহ উদ্দিন, অসিম, কামাল, মোফাচ্ছল হোসেন, আফরোজ আহমেদ, সামছুল ইসলাম, আলী হায়দার, মোছাব্বির হোসেন, আব্দুল্লাহ, আহাদ মেম্বার, রিপন মিয়া, আবদাল হোসেন, রাখাল দাশ, নাছির উদ্দিন, আজিজুল হক, সামন্ত সেন, শাহজাহান, আব্দুল হাই, শিমুল, সুমন দাস, বিশ^জিত দাশ, রুহুল আমীন প্রমুখ। বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের নাগুড়া নামক স্থানে বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট অবস্থিত। যাকে সংক্ষেপে নাগুড়া ফার্ম নামে অভিহিত করা হয়। নাগুড়া ফার্মের নিজস্ব কৃষি ও অকৃষি জমি‘র সাথে সরকারী খাস জমিকে একত্রিত করে অতি দ্রুত সময়ের মধ্যে প্রস্তাবিত কৃষি বিশ^বিদ্যালয় চালু করা সম্ভব। এবং জমি অধিগ্রহনসহ আনুষাঙ্গিক কার্যক্রম দ্রুত সময়ে সমাধান করার মাধ্যমে বাস্তবায়নের যৌক্তিক দাবিতে মানববন্ধনে বক্তারা বক্তব্য রাখেন। ২০১৪ সালের ২৯ নভেম্বর হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র উপস্থিতিতে বানিয়াচং উপজেলার নাগুড়া গ্রামে অবস্থিত আঞ্চলিক বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউটকে কেন্দ্র করে কৃষি বিশ^বিদ্যালয় স্থাপনের দাবী জানানো হয়েছিলো। বিদ্যমান আইনে হবিগঞ্জ কৃষি বিশ^বিদ্যালয় নামে যে আইনটি পাশ করা হয়েছে এতে হবিগঞ্জ জেলা সদরকে নির্দিষ্ট করে দেওয়ার কারনে বানিয়াচংবাসীর দাবী বাস্তবায়ন না হওয়ার আশংকা দেখা দিয়েছে।
জানা যায়, দেশে নতুন করে আরেকটি কৃষি বিশ^বিদ্যালয় স্থাপনের জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন। সপ্তম এ কৃষি বিশ^বিদ্যালয়ের স্থাপনের জন্য সংসদে একটি আইন পাশ করা হয়েছে। এ লক্ষ্যে গত ২৩ জুন তারিখে কৃষি বিশ^বিদ্যালয় আইন জাতীয় সংসদে উখাপন করা হয়। গত ১০ সেপ্টেম্বর তারিখে কৃষি বিশ^বিদ্যালয় বিলটি সংসদে পাশ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com