সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শায়েস্তাগঞ্জে নবজাতের লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৪৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় এ লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রাইমারি শাখার মাঠে ছেলেরা ক্রিকেট খেলছিল। এ সময় খাল থেকে বল আনতে গিয়ে তারা নবজাতকের লাশ দেখতে পায়। এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই লোকজন ভিড় করতে থাকেন। পরে শায়েস্তাগঞ্জের জিয়ার খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নবজাতকের পরিচয় এখনও পাওয়া যায়নি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com