বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে নকল সোনা বিক্রেতা আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে নকল সোনা বিক্রেতা সাহাবুদ্দিন (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে সদর থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সে অনন্তপুর এলাকার আব্দুস সাত্তারের পুত্র। পুলিশ জানায়, সাহাবুদ্দিনসহ একটি চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় নকল স্বর্ণ বিক্রি করে লোকজনের সাথে প্রতারণা করে আসছে। এই চক্রের অনেক সদস্যকে ইতোপূর্বেও গ্রেফতার করা হয়। কিন্তু তারা জামিনে বেরিয়ে এসে আবারো এই অপকর্মে জড়িয়ে পড়ে। সম্প্রতি বিষয়টি পুলিশের নজরে এলে গতকাল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com