সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও মৌন প্রতিবাদ

  • আপডেট টাইম সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১৮ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে মানববন্ধন ও মৌন প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার নবীগঞ্জ আব্দুল মতিন স্কয়ার (নতুন বাজার মোড়ে) সামাজিক সংগঠন দ্যা রিলেশন টু পিপলের আয়োজনে মানববন্ধন ও মৌন প্রতিবাদ অনুষ্ঠিত হয়। দ্যা রিলেশন টু পিপলের সভাপতি ইমতিয়াজ মোহাম্মদ পাপনের সভাপতিত্বে ও ইমদাদ শরীফ শাকিলের পরিচালনায় এতে অংশগ্রহণ করেন রিলেশন টু পিপল এর নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়ছল তালুকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, নবীগঞ্জ চলচিত্র সংসদের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধন ও মৌন প্রতিবাদে একাত্মতা পোষন করে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ। উক্ত প্রতিবাদ অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ চোখে কালো কাপড় বেধে, কালো কাপড় দিয়ে হাত বেধে ও কালো বেজ ধারণ করে দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ জানানো হয় এবং ধর্ষকদের সর্Ÿোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com