সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জের বিশিষ্ট মুরুব্বি হাজী আলতাফ আলী আর নেই

  • আপডেট টাইম শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী আলতাফ আলী (৭৫) আর নেই। তিনি গতকাল শুক্রবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি,,,,,রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি সদ্য বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ প্রাপ্ত নোমান আলী ও সাব ইন্সোপেক্টার শাজাহান আলীর পিতা। মরহুমের নামাজে জানাযা ওই দিনই গ্রামের ঈদগাহ মাঠে অনুষ্টিত হয়েছে। জানাযা শেষে উনার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উক্ত জানাযার নামাজে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এম এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রফেসার জনয়াল আবেদীন খান, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেন, ভাইস চেয়ারম্যান সাইদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com