বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বালিকা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেছেন আলহাজ্ব এডঃ আবু জাহির এমপি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ভবনের নব নির্মিত ২য়, ৩য় ও ৪র্থ তলার উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে এই ভবনের উদ্বোধন করেন তিনি। এ সময় হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া খানম, সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা আব্দুল জলিল ও মহিবুর রহমান চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর বরাদ্দে এক কোটি ১০ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই উন্নয়ন কাজ সম্পন্ন করেছে।
উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন এবং পুরো ভবনটি ঘুরে দেখেন এমপি আবু জাহির। এছাড়া বিদ্যালয়ের আঙ্গিনা সার্বক্ষণিক পরিস্কার রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com