সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বাহুবলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ কল্পে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বাবুল দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আব্দুল ওয়াহেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, বাহুবল মডেল থানার এসআই ফুয়াদ হোসেন, আনসার ভিডিপির ইন্সট্রাক্টর অসীম কুমার, ইমাম সমিতির সভাপতি মোঃ সুফি মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।
সভায় সভাপতির বক্তব্যে ডাঃ বাবুল কুমার দাশ জানান, আগামি ২৬ সেপ্টেম্বর থেকে ০৮ অক্টোবর পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এতে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com