সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে সিএনজি শ্রমিকদের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সঈদপুর বাজার সিএনজি শ্রমিকদের হয়রানি ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শ্রমিকরা। সোমবার দুপুরে নবীগঞ্জ শহরস্থ রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিএনজি শ্রমিক মোঃ আজিজুর রহমান। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মৃত কলমদর আলীর পুত্র জুয়েল কর্তৃক অসহায় সিএনজি শ্রমিকদের হয়রানি করার উদ্দেশ্য মিথ্যা মামলা দায়ের করেছে। চৈতন্যপুর গ্রামের জুয়েল খরছু, আলাল ও খালেদ কর্তৃক তাদের আরেক সহযোগী ফজর এর সাথে গাঁজা সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি ও চুরি দিয়ে কুপানো ঘটনা ঘটে। বিষয়টি ৫নং আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ এলাকাবাসী অবগত রয়েছেন। উক্ত বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং পূর্ব শত্রুতা জের ধরে গত ২৪ এপ্রিল হবিগঞ্জ বিজ্ঞ আদালতে নিরীহ সিএনজি শ্রমিকদের উপর একটি মিথ্যা মামলা দায়ের করা হয়, যা মোটেই সত্য নয়।
মামলাবাজ জুয়েল, রব্বান, খরছু, আলাল ও খালেদ গংদের বিরুদ্ধে থানায় ও কোর্টে একাধিক মামলা মোকদ্দমা রয়েছেন। তাই অত্র শ্রমিকরা এসব অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ও দায়িত্বশীলদের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, শান্তিপ্রিয় ও দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সন্ত্রাসী জুয়েল কর্তৃক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানাই ও মিথ্যা মামলা থেকে রেহাই চাই। অন্যথায় আমরা শ্রমিকবৃন্দ বৃহৎ আন্দোলনের ডাক দিতে বাধ্য হব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com