শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

প্রবীণ আইনজীবি আবু লাইছ চৌধুরী আর নেই

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বারের প্রবীণ আইনজীবি আবু লাইছ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না.. রাজিউন)। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশনের নিজ বাসায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। এ খবর শহরে ছড়িয়ে পড়লে তার বাসায় ছুটে যান জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ বদরু মিয়া, সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফসহ অন্যান্য আইনজীবীরা। এছাড়াও বিভিন্ন পেশার মানুষ তাকে দেখার জন্য ছুটে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও কন্যা সন্তান রেখে গেছেন। আজ মঙ্গলবার জজ কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার ইকরামে দাফন হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com