সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে বিবিয়ানা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৫৭৫ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজার সংলগ্ন বিবিয়ানা নদী থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে অজ্ঞাত ব্যক্তির লাশটি বান্দের বাজার সংলগ্ন বিবিয়ানা নদীতে ভেসে এসে কচুরিপানার মধ্য ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত), উত্তম কুমার দাশ, ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ শামছউদ্দিন খাঁনসহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com