বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে সিএনজি শ্রমিকদের দীর্ঘ বিরোধের অবসান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৪৯০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে অটোরিক্সা (সিএনজি) এর দুপরে মধ্যে চরম বিরোধের অবসান হয়েছে। গতকাল বুধবার সকালে নবীগঞ্জ থানা প্রাঙ্গনে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার ও নবীগঞ্জ থানার এস আই শামসুল ইসলামের মধ্যস্থতায় বিবাদমান বিরোধটি নিষ্পত্তি করা হয়। এতে যাত্রী সাধারণের ভোগান্তির শেষ হয়েছে। উক্ত সালিশ সভায় নবীগঞ্জের প্রত্যেকটি স্ট্যান্ডের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত কয়েকদিন যাবৎ নবীগঞ্জ উপজেলার সিএনজি অটোরিক্সা শ্রমিকদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে দাঙ্গা হাঙ্গামাসহ প্রত্যেক স্ট্যান্ডের অটোরিক্সা বন্ধ থাকে। এতে নবীগঞ্জের যাত্রীরা পড়েন চরম বিপাকে। বিষয়টি সমাধানের উদ্যোগ গ্রহণ করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার ও নবীগঞ্জ থানার এস আই শামসুল ইসলাম। পরে সব অটোরিক্সার শ্রমিকদের সাথে আলোচনা সাপেক্ষে থানা প্রাঙ্গনে বিষয়টি সমাধান করা হয়। ভবিষ্যতে কোন শ্রমিক অন্যায়ভাবে আইন নিজ হাতে তুলে নিলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com