বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরের অনন্তপুরে নিহত যুবকের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৪১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুরে ছুরিকাঘাতে নিহত জাহাঙ্গীর (৩০) এর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেলে জানাজার নামাজ শেষে মোহনপুরস্থ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি। জানা যায়, গত মঙ্গলবার রাতে শহরের অনন্তপুর এলাকায় পাওনা টাকা নিয়ে সুমন (১৮) নামের এক যুবকের ছুরিকাঘাত করে জাহাঙ্গীরকে। আহত অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আলীগঞ্জের কাছে জাহাঙ্গীরের মৃত্যু হয়। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ঘাতক সুমনকে আটক করে।
স্থানীয় সূত্র জানিয়েছে, মাদকসহ পরকীয়ার ঘটনা নিয়ে সুমনের সাথে জাহাঙ্গীরের বিরোধ চলছিল। এদিকে আটক সুমন প্রাথমিকভাবে পুলিশের কাছে ছুরিকাঘাতের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে। নিহত জাহাঙ্গীর মোহনপুর এলাকার আব্দুল মন্নাফের পুত্র। সদর থানার ওসি মাসুক আলী জানিয়েছেন, মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com