শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

হবিগঞ্জ শহরে টমটম দুর্ঘটনায় আহত অজ্ঞাত ব্যক্তি চিকিৎসা পাচ্ছে না সদর হাসপাতালে

  • আপডেট টাইম শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ৫১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে অবৈধ টমটম চলাচল বেড়ে গেছে। আর এসব টমটমের অদক্ষ চালকের কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনা থেকে রক্ষা পাচ্ছে না প্রতিবন্ধীরাও। গত বুধবার টমটমের ধাক্কায় আহত হয় অজ্ঞাত এক প্রতিবন্ধী যুবক। ওই সময় টমটম চালক তাকে সড়কে ফেলে পালিয়ে গেলেও পথচারীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে দিয়ে আসলেও গত ৩ দিন ধরে সে বিনা চিকিৎসায় হাসপাতালে কাতারাচ্ছে। এদিকে ওই প্রতিবন্ধী যুবক তিনদিন ধরে বিনাচিকিৎসায় কাতরালেও তার চিকিৎসায় কেউ এগিয়ে আসছে না। গতকাল শুক্রবার বিকেলে গিয়ে দেখা যায়, হাসপাতালের বারান্দায় ওই প্রতিবন্ধী যুবক যন্ত্রনায় কাতরাচ্ছে। হাসপাতালের আরএমও শামীম আরা জানান, বিষয়টি আমার জানা নেই। শনিবার বিষয়টি জেনে ব্যবস্থা নেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com