বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাইয়ে ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তিকে জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৪৭১ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় বিভিন্ন অভিযোগে ১৩ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। অভিযোগের মধ্যে রয়েছে, পণ্যে লেভেলবিহীন মোড়কের ব্যবহার, মুখে মাস্ক না পড়া এবং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টায় উপজেলার বামৈ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন আরাফাত রানা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে লেভেল বিহীন মোড়কের ব্যবহার ও মাস্কসহ হেলমেট ব্যবহার না করে মোটর সাইকেল চালানোর অপরাধে ৬টি মামলায় ১৩ জনকে ৫হাজার ৪শ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় উপজেলা প্রশাসনের প থেকে সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। অভিযানে সময় সহযোগিতা করে লাখাই থানার এক দল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com