সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচঙ্গে মাদক সেবনের দায়ে যুবকে ৩ মাসের সাজা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৬২২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান। পরে মাদক সেবনের দায়ে ১ ব্যক্তির সাজা করা হয়েছে। বানিয়াচং সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের হাজরাপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবন ও হেফাজতে রাখার অপরাধে পুরান তোপখানা গ্রামের মোতালিব মিয়ার ছেলে রুবেলকে আটক কর হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উমি মাদক সেবন ও হেফাজতে রাখার অপরাধে রুবেলকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২শ টাকা অর্থদন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বানিয়াচং থানার এসআই আব্দুর রহমানসহ একদল পুলিশ। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে, যেখানে মাদক সেখানেই পুলিশি এ্যাকশন। এক্ষেত্রে কাউকে নূন্যতম ছাড় দেয়া হবে না। আমরা চাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় বানিয়াচং কে মাদক মুক্ত করে একটি সুন্দর সমাজ বির্নিমান করতে। এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com