বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে মর্জিনা হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৪৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় লোমহর্ষক হত্যার স্বীকার সাবেক আনসার সদস্য মর্জিনা আক্তার হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার সকালে নিহত মর্জিনার পুত্র এমরান হোসেন বাদি হয়ে একই এলাকার বাচ্চু মিয়ার পুত্র রুবেল মিয়াকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে এ মামলায় আটককৃত আসামি জুয়েল ও সুজনকে সোমবার বিকেলে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অভিজিৎ ভৌমিক জানান, রুবেলসহ এ মামলার অন্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে। প্রসঙ্গত, গত শনিবার রাত ৯টায় পারিবারিক কলহের জের ধরে রুবেলসহ অন্যান্যরা ওই এলাকার ভিংরাজ মিয়ার স্ত্রী মর্জিনা আক্তারকে হত্যা করে পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com