শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের ৪টি আসনেই বিএনপির নিরঙ্কুশ বিজয় নবীগঞ্জে ব্যালট ছিড়ে ফেলাসহ দুর্ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য প্রবাসী গোলাম রসুলকে কারাদন্ড হবিগঞ্জে ১৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত বানিয়াচংয়ে বিএনপি-খেলাফত মজলিস প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ॥ ১ জনের কারাদন্ড হবিগঞ্জ-৩ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী জিকে গউছকে জামায়াত প্রার্থীর অভিনন্দন আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ

নবীগঞ্জে জাল কাগজপত্র দিয়ে দলিল রেজিষ্ট্রি করায় দলিল লেখক আব্দুন নূর বরখাস্ত

  • আপডেট টাইম বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৪০৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাল কাগজপত্র দিয়ে দলিল রেজিষ্ট্রি করার অভিযোগে নবীগঞ্জ সাবরেজিষ্ট্রি অফিসের দলিল লেখক মোঃ আব্দুন নূরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি এলাইছ মিয়া নামের এক ব্যক্তিকে দাতা সাজিয়ে আব্দুল রেজ্জাক নামের এক ব্যক্তির রের্কডীয় ভূমি বরখাস্তকৃত দলিল লেখক আব্দুন নুরের সহযোগিতায় রেজিষ্ট্রি করা হয়।
বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, মোঃ আব্দুল রেজ্জাকের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৪ শতক ভুমি বর্তমান সেটেলমেন্ট জড়িপেও আব্দুর রেজ্জাকের নামে রেকর্ড হয়। ওই ৪ শতক ভুমি চলতি বছরের জানুয়ারী মাসে মৃত আব্দুস শহীদের পুত্র এলাইছ মিয়া নামের এক ব্যক্তিকে মোঃ আব্দুল রেজ্জাক সাজিয়ে বরখাস্তকৃত দলিল লেখক আব্দুর নূর জমি রেজিষ্ট্রি করে দেন।
এ খবর পেয়ে মোঃ আব্দুল রেজ্জাক নবীগঞ্জ সাবরেজিষ্ট্রি অফিসে এসে সাবরেজিষ্ট্রারকে অবহিত করলে সাবরেজিষ্ট্রার নিরোধ বরণ বিশ্বাস গত ৫ আগষ্ট এই জালিয়াতির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দলিল লেখক আব্দুন নূরকে সাময়িকভাবে বরখাস্ত করেন।
বিষয়টি জানতে চেয়ে নবীগঞ্জের সাবরেজিষ্ট্রারকে তার মোবাইল ফোনে বার বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে সংবাদটির বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে অভিযুক্ত দলিল লেখক আব্দুন নূরের বিরুদ্ধে অসংখ্য অনিয়ম ও জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে জানতে বার বার দলিল লেখক আব্দুন নূরের ব্যক্তিগত মোবাইল ফোনে কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com