বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে ইয়াবা ও চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৪৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জ পৌরসভার হাসপাতাল সড়ক থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় শায়েস্তাগঞ্জ থানার এস আই রাজিব চন্দ্র সরকারের নেতৃত্বে এসআই বিধান ও এস আই ইমাম হোসেনসহ একদল পুলিশ। এ সময় ৪০ পিছ ইয়াবাসহ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ফরিদপুর গ্রামের ডাক্তার নাজির হোসেন ছেলে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের পুরানবাজারে অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জ পৌর এলাকার উবাহাটা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ নুর আলী ফকির।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হোসেন বলেন, সারাদেশের ন্যায় শায়েস্তাগঞ্জেও মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স চলছে। কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com