সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে হেল্পিং টিমের খাদ্য সামগ্রী বিতরন

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৫২০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ কোভিড-১৯ আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজার শাখার হেল্পিং টিমের আয়োজনে ও জেলা পরিষদের সদস্য আব্দুল মতিন আছাবের অর্থায়নে আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। ৩০ জুলাই বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজারে প্রায় শতাধিক পরিবারের মধ্যে তেল, চাল, ডাল, লবণ, আলু, পেয়াজসহ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। হাজী আঃ বাছিত চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য আব্দুল মতিন আছাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট আব্দুর রউফ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ বাবলু আহমেদ, হাজী মোঃ বদরুল ইসলাম, মোঃ সহিদুল ইসলাম, মোঃ বায়জিত, মোঃ সফিরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের সদস্য আব্দুল মতিন আছাব এ রকম সুন্দর আয়োজন করার জন্য নবীগঞ্জ উপজেলা হেল্পিং টিমের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com