সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে বন্যার্তদের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৪৭৪ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বড় বাকৈর (পশ্চিম) ইউনিয়ন আশ্রয়কেন্দ্রের বন্যার্ত ও আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দুঃস্থ লোকদের মধ্যে সরকারের পক্ষ থেকে ৪০টি পরিবারের মধ্যে শুকনো খারার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার খাদ্য সামগ্রী বিতরণ করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। বিতরণকালে উপস্থিত ছিলেন, বড় বাকৈর (পশ্চিম) ইউনিয়নের চেয়ারম্যান সমর চন্দ্র দাশ ও ইউপি সদস্যসহ আরো অনেকেই। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন, বন্যার্তদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। কোন পরিবারকে না খেয়ে থাকতে হবে না। সরকার বন্যার্তদের জন্য যথেষ্ট পরিমাণ খাদ্য সংগ্রহ করে রেখেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com