শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে ২ শিক্ষক লাঞ্ছিত থানায় ৩ জনের নামে জিডি

  • আপডেট টাইম শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৫০২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দুুই শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে। লাঞ্ছিত দুই শিক্ষক হলেন, দীঘলবাক ইউনিয়নের মতিউর রহমান চৌধুরীর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাব উদ্দিন ও সহকারী শিক্ষক মামুনুর রশীদ। ১৬ জুলাই ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে থানায় ৩ জনের নামে জিডি করা হয়েছে। তারা হলেন, একই এলাকার স্বস্থিপুর গ্রামের মছব্বির মিয়ার পুত্র আব্দুল মতিন, একই গ্রামের মছদ্দর মিয়ার পুত্র শামীম আহমেদ এবং সোলার পার গ্রামের আমীর উদ্দিনের পুত্র আরমান উল্লা। এ তিনজন সম্প্রতি এমপিওভুক্ত ওই প্রতিষ্টান থেকে ১৫ জুলাই অব্যাহতি নেয়া সাবেক প্রধান শিকের অনুগত বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যালয় থেকে উল্লেখিত দুই শিক্ষক রিক্সাযোগে ফিরছিলেন। পথিমধ্যে ওই তিনজন রিক্সার গতিরোধ করে দুই শিক্ষককে লাঞ্ছিত করে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ইউসুফ আলীর সহায়তায় তাদের উদ্ধার করা হয়। আলোচিত ওই ঘটনা উপজেলা নির্বাহি অফিসারকে অবহিত করা হয়। এরই প্রেেিত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি মতিউর রহমান চৌধুরী (মুফতি) নবীগঞ্জ থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে থানার ওসি মোঃ আজিজুর রহমান বলেন, লিখিত অভিযোগ সাধারন ডায়েরী হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com