বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চা-বাগান এলাকার বিদ্যমান আইন-শৃঙ্খলার সমস্যা ও করণীয় সংক্রান্ত মতবিনিময়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৫৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে চা-বাগান এলাকার বিদ্যমান আইন-শৃঙ্খলার সমস্যা ও করণীয় সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ পুলিশ লাইনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম (পিপিএম) এর সভাপতিত্বে এবং সিনিয়র সহকারি পুলিশ পারভেজ আলম চৌধুরী পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, সহকারি পুলিশ সুপার মোহাম্মদ নাজিম উািদ্দনসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, চা বাগানের ম্যানেজার ও শ্রমিক নেতৃবৃন্দ। সভায় পুলিশ সুপার বলেন-চা-শিল্পকে রক্ষার জন্য প্রশাসনের পক্ষ থেকে চা-বাগানগুলোতে নিরাপত্তা আরো জোরদার করা হবে। তিনি এ ব্যাপারে বাগান কর্তৃপক্ষকে বাগানের ম্যানেজারের বাংলাতে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি বাউন্ডারী নির্মাণের পরামর্শ দেন। মতবিনিময় সভায় জেলার ২৩ টি চা বাগানের ম্যানেজার ও শ্রমিকবৃন্দসহ সাংবাদিকগণ অংশ গ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com