রবিবার, ২৪ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

নবীগঞ্জে কৃষি প্রণোদনার আওতায় পুষ্টি বাগান স্থাপন

  • আপডেট টাইম রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৫০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ করোনাকালীন সময়ে খাদ্য উৎপাদন বাড়াতে প্রতি ইঞ্চি জমি আবাদের আওতায় আনার লক্ষ্যে এবছর কৃষি প্রণোদনায় ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিগত বছরগুলোতে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করে থাকলেও এবছর তার পাশাপাশি বিতরণ করা হচ্ছে ১৫ প্রকার সবজি বীজ ও ফলের চারা। শুধু তাই নয়, সবজি বাগান স্থাপনে সার ক্রয়, বেড়া তৈরি ও পরিচর্যা বাবদ সংশ্লিষ্ট কৃষকদের মোবাইলে বিকাশের মাধ্যমে ১৯৩৫ টাকা করে প্রদান করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার এ, কে, এম, মাকসুদুল আলম জানান, খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে এবং করোনাকালীন সময়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করতে এ বছর খরিফ-১ মৌসুমে প্রথম ধাপে প্রতি ইউনিয়নের ৩২টি বসতবাড়িতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করা হচ্ছে। সে লক্ষ্যে উক্ত কৃষি পরিবারে সবজি বীজ, ফলের চারা ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১৯৩৫ টাকা প্রদান করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম গত ৩০ জুন এ কার্যক্রম শুভ উদ্বোধন করেন। বর্তমানে ব্লক পর্যায়ে কর্মরত উপ সহকারি কৃষি কর্মকর্তাগণের সার্বক্ষণিক পরামর্শে বসতবাড়ির আঙ্গিনায় এসব পুষ্টি বাগান স্থাপন করা হচ্ছে। সরকারের এ মহতি উদ্যোগ সফল হলে একদিকে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ হবে অন্যদিকে এসব বাগানে কাজ করে মানষিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com