বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে জাতীয় পার্টির জরুরী সভায় বক্তারা ॥ উপজেলা জাতীয় পার্টির সমর্থিত কোন চেয়ারম্যান প্রার্থী নেই

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১৮৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির জরুরী পরামর্শ সভা রবিবার বিকাল ৩ টায় নবীগঞ্জ ওসমানী রোড জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ ফরিদুল ইসলাম ফরিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এমরান মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি খায়রুল ইসলাম, কর্পোরাল লুৎফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন চৌধুরী, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুল কদ্দুস খাঁন, ইনাতগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ডাঃ আব্দুল ওদুদ, কুর্শি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ ফারুক আহমেদ, বাউশা ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক হারুন মিয়া, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক তোফাজ্জুল হোসেন, শাহীন আলম চাও মিয়া, আউশকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বদরুল হক আব্দুল হাই, করগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রুমান মিয়া, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব খালেদ চৌধুরী, জাপানেতা আকলিছ মিয়া, জাবেদ মিয়া প্রমুখ। মতবিনিময় সভায় বক্তাগন বলেন- আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী জাতীয় পার্টির মনোনয়ন ও লাঙ্গল প্রতিক নিয়ে স্ব-স্ব উপজেলায় নির্বাচন করার নির্দেশ আসে। সেই নির্দেশ অনুযায়ী নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শাহ আবুল খায়ের লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচন করার সম্মতি প্রকাশ করেন এবং নবীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টি সমর্থন দেন। পরবর্তী সময়ে দেখা যায় শাহ আবুল খায়ের লাঙ্গল প্রতিক না এনে কৈ মাছ নিয়ে নির্বাচন করছেন বলে গত ৫ মে নবীগঞ্জ ওসমানী রোডে জাতীয় পার্টির কার্যালয়ে এক জরুরী পরামর্শ সভা ডেকে ইউনিয়ন জাতীয় পার্টি মতামত নিয়ে নবীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টি সমর্থন থেকে সরে দাড়ান। এখন থেকে নবীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টির সমর্থনে কোন প্রার্থী নেই।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com