বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে রাস্তা মেরামত কাজে বাধাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকের সংঘর্ষে আহত ১৫

  • আপডেট টাইম শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৬৩৮ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বানুদেব গ্রামে রাস্তার মেরামত কাজে বাধা প্রধানকে কেন্দ্র করে দু’পক্ষের লোকের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুত্বর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ১১টার দিকে দেবপাড়া ইউনিয়নের বানুদেব গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী আহত সূত্রে জানা যায়, বানুদেব গ্রামের বাসিন্দা সাইম উদ্দিন প্রতি বছর বর্ষা মৌসুমের ন্যায় এবছর বাড়ীর চলাচলের রাস্তা কাজ করতে শুরু করেন এতে বাধা প্রদান করেন সামছু উদ্দিনগংরা। এ নিয়ে গত বৃস্পতিবার সকালে হাতাহাতি ঘটনা ঘটে। পরে এ ঘটনায় সাইম উদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় ইউপি সদস্য হেলাল মিয়া ও সাবেক মেম্বার আব্দুল হাই বিষয়টি মিমাংসা করার আশ্বাস প্রদান করেন। শুক্রবার সকালে গ্রামে বিষয়টি সমাধানের জন্য বসার আগেই সামছু উদ্দিন, ইসলাম উদ্দিন, বুরহান উদ্দিন, তরাছ উদ্দিন, আলাল মিয়া, ইব্রাহিম, সলিম উদ্দিনসহ একদল লোক রামদা, পাইব, লাটিসহ দেশীয় অস্ত্র নিয়ে সাইম উদ্দিনের পরিবারের উমর এলোপাতারি হামলা চালায়। এর উভয় পক্ষের লোকজন সংঘর্ষে ছড়িয়ে পড়ে এতে মহিলাসহ অনন্ত ১৫ জন আহত হন। আহতের মধ্যে উভয় পক্ষের ৯ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেন। এদের মধ্যে গুরুত্বর আহত সাইম উদ্দিন (৫০) তার পুত্র মাওলানা ইমাদ উদ্দিন ও সহিবুর উদ্দিনের পুত্র বাহার উদ্দিন(১৬)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরন করা হয়। অন্যান্য আহতরা হলেন সামছু উদ্দিন (৩০), আঃ আজিজ(৩৫), ফয়েজ আহমদ (৩৫), সফিনা বেগম (৩০), হাবিবুর রহমান (২০) ও মহি উদ্দিন (১৮)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com