বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে মানসিক ভারসাম্যহীন এক যুবকে অপহরণের অভিযোগে জনতা আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৬২০ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ মাধবপুরে দুই স্কুল ছাত্রী অপহরণের চেষ্টার অভিযোগে এমরান মিয়া নামে এক যুবককে আটক করেন গ্রামবাসী। পরে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গত রবিবার সকালে মাধবপুর উপজেলার মনতলা মাধবপুর সড়কের মেরাশানী গ্রামের এ ঘটনা ঘটে। আটককৃত এমরান মিয়া উপজেলার কমলপুর গ্রামের কালা মিয়ার পুত্র ।
স্থানীয় সূত্রে জানা যায়, মেরাশানী গ্রামের দুই শিশু শিক্ষার্থী প্রাইভেট পড়া থেকে বাড়ি আসার সময় রাস্তার পাশে টমটম গাড়ী থেকে নেমে এমরান তাদের ধরতে চেষ্টা করে। শিক্ষার্থীরা চিৎকার করলে গ্রামবাসী ধাওয়া করে এমরান মিয়া (২৬)কে আটক করে। খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে গ্রামবাসী তাকে পুলিশে সোপর্দ করে।
মনতলা তদন্ত কেন্দ্রর ইনচার্জ ইন্সপেক্টর মো. কাইয়ুম বলেন, এমরানের মানসিক সমস্যা থাকতে পারে। যাচাই বাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com